Header Ads

Header ADS

ডিজিটাল মার্কেটিং কি? এটি কত প্রকার ও কি কি?

 


ডিজিটাল মার্কেটিং কি?(what is digital marketing in Bangla) 



এই পোস্টে ডিজিটাল মার্কেটিং কি?

ডিজিটাল মার্কেটিং কত প্রকার ও কি কি এবং Digital marketing সম্পর্কে বিস্তারিত জানব। 


ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিং বা ইন্টারনেট এডভার্টাইজিং,আপনি যাই বলে থাকেন না কেন আপনার কোম্পানি বা সংস্থাকে অনলাইনে মার্কেটিং বা পরিচিত করে তোলা বর্তমান সময়ে অনেক গুরুত্বপূর্ণ একটি(digital marketing) বিষয়।


কেননা বিগত এক দশকে ইন্টারনেটের ব্যবহার হার দ্বিগুণ হারে বেড়ে গেছে এবং এই পরিবর্তনটি ফলে লোকেরা কীভাবে পণ্য ক্রয়/বিক্রয় করতেছে এবং ব্যবসায়ের সাথে সংযুক্ত রয়েছে তা ব্যাপকভাবে প্রভাবিত করেছে।


ডিজিটাল মার্কেটিং(digital marketing) এর মাধ্যমে আপনি  আপনার সম্ভাব্য ক্রেতা বা গ্রাহকদের সাথে খুব সহজে সংযোগ স্থাপন  এবং তাদেরকে আপনার প্রোডাক্ট সম্পর্কে অবহিত করতে পারবেন।


সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি সেই গ্রাহকদের সাথে অনলাইনে সংযুক্ত হয়ে তাদের সাথে  খুব সহজেই কমিউনিকেট করতে পারবেন। এইর পরিপেক্ষিতে আপনাদের সাথে আজকে এই পোস্টে ডিজিটাল মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিং কত প্রকার এছাড়াও ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত আরো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব।



ডিজিটাল মার্কেটিং কি ?


ডিজিটাল মার্কেটিং হচ্ছে মূলত ডিজিটাল মিডিয়া এবং ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে অনলাইনে কোন প্রোডাক্ট বা মার্কেটিং ক্যাম্পেইন্স পরিচালনা করা। যত ধরনের অনলাইন মার্কেটিং আছে যেগুলোর মাধ্যমে আমরা কোন প্রোডাক্টের মার্কেটিং বা ক্যাম্পেইন করার জন্য যতগুলো পন্থা অবলম্বন করি সবগুলো মিলেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। 


আবার অন্যভাবে বললে ডিজিটাল মার্কেটিং বলতে ইলেকট্রনিক যন্ত্র বা মাধ্যম ব্যবহার করে সম্পাদিত মার্কেটিংকে  বোঝায়। ডিজিটাল মার্কেটিং ইলেকট্রনিক মাধ্যমের মাধ্যমে বিতরণ করা সমস্ত বিজ্ঞাপনের একটি বৃহত্তর শব্দ। 


লোকেরা যখন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শুনে এবং কথা বলে, তখন এটা সত্য যে তাদের বেশিরভাগই বিভিন্ন ধরনের ইন্টারনেট মাধ্যম সম্পর্কে চিন্তা ভাবনা করে।


যেমন, ইমেইল,সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, এবং সার্চ ইঞ্জিন। মূলত, স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ডেস্কটপ ইত্যাদির মাধ্যমে ইন্টারনেটের সাথে সংযুক্ত যে কোনও কিছু।


ডিজিটাল মার্কেটিং অনলাইন ও অফলাইন উভয়ভাবেই হতে পারে।ডিজিটাল মার্কেটিং অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই করা যায় এবং উভয় ক্ষেত্রেই, একটি ভাল মসৃণ ডিজিটাল মার্কেটিং কৌশল খুবই গুরুত্বপূর্ণ।


অনলাইনে ডিজিটাল মার্কেটিং এর সুবিধা


  • ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইনে   সম্ভাব্য গ্রাহকদের আপনার পণ্যগুলো প্রতি স্থানীয়ভাবে খুব সহজে এবং তাড়াতাড়ি ক্রেতাদের  আকর্ষণ তৈরি করতে সক্ষম হবেন। এর ফলে আপনার পণ্যের সেল খুব দ্রুত বেড়ে যাবে।


  •  ডিজিটাল মার্কেটিং এর টেকনিকগুলো  ব্যবহার করে আপনি স্বল্প সময়ে খুব কম খরচেই এবং সহজেই বিপুল পরিমাণ ক্রেতা বা কাস্টমারদের কাছে পৌঁছে যেতে পারবেন যা  প্রচলিত মাধ্যম গুলো অবলম্বন করে পারবেন না।



  • আপনার টার্গেট করা অডিয়েন্স বা গ্রাহকদের কাছে খুব সহজেই পৌছাতে পারবেন এবং দ্রুত তাদের সাথে কমিউনিকেট তৈরি করতে পারবেন।


  • বর্তমানে এই বিশ্ববাজারে পৌঁছানোর জন্য এবং এখানে টিকে থাকার জন্য অনলাইনে ডিজিটাল মার্কেটিং অত্যন্ত কার্যকরী। এবং এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে  অর্থ সাশ্রয় করতে পারবেন এবং প্রচলিত বিপণন পদ্ধতির চেয়ে কম অর্থে আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছাতে পারবেন।



ডিজিটাল মার্কেটিং কত প্রকার ও কি কি?



বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) জনপ্রিয় হলেও এর বাস্তবিক পরিসর অনেক বড়। এই সেক্টরে ভালো করার জন্য  নির্দিষ্ট কিছু ক্ষেত্রে নিজেদের দক্ষ করে তোলা গুরুত্বপূর্ণ একটি বিষয়। 


আজকে আপনাদের ডিজিটাল মার্কেটিং কত প্রকার ও কি কি এবং এগুলো কেন গুরুত্বপূর্ণ, সে  সম্পর্কে  কিছু ধারনা দেওয়ার চেষ্টা করব।



ডিজিটাল মার্কেটিং সাধারণত অনেক প্রকারের হয়ে থাকে।তার মধ্যে বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এ যে বিষয়গুলো সবচেয়ে বেশি ব্যবহার  হচ্ছে সেগুলো নিয়েই আজকে আমরা জানবো।



ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ


  • এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন)

  • অনলাইন বিজ্ঞাপন

  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং

  • ইমেইল মার্কেটিং

  • এফিলিয়েট মার্কেটিং

  • কন্টাক্ট মারকেটিং

  • ইনবাউন্ড মার্কেটিং

  • অনলাইন প্রেস রিলিজ


No comments

Powered by Blogger.